বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ, প্রত্যাহার ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার পিস ইয়াবা লুটের অভিযোগ উঠেছে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ, প্রত্যাহার ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার পিস ইয়াবা লুটের অভিযোগ উঠেছে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বুধবার রাতে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাটসংলগ্ন মাইরগ্গ্যারচর ফকিরহাট এলাকার একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি নীল রঙের মিনিট্রাক থামানো হয়। অভিযোগ রয়েছে, পুলিশের কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় পুলিশ সদস্যরা ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যান এবং সেখান থেকে ৩০ হাজার পিস ইয়াবা সরিয়ে নেন।

অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া থেকে বান্দরবানের লামা হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল ইয়াবাবোঝাই মিনিট্রাকটি। এতে ৩০ হাজার পিস ইয়াবা ছিল। ট্রাকটি লোহাগাড়ার পুটিবিলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটি থামানো হয়।

পরে চালককে নিয়ন্ত্রণে নিয়ে ট্রাকটি বিভিন্ন স্থানে ঘোরানো হয়। একপর্যায়ে সেটিকে সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিংসংলগ্ন একটি এলপিজি পাম্পের পাশে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ট্রাকচালক নাছিরের অভিযোগ, তাকে হাতকড়া পরিয়ে ট্রাক থেকে নামানো হয়। পরে একটি অটোরিকশায় আটকে রেখে অন্যরা ট্রাকে তল্লাশি চালান। এ সময় তিনটি পোটলায় রাখা ৩০ হাজার পিস ইয়াবা নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ক্যামেরার মেমোরি কার্ডও ফরম্যাট করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।