শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

দিল্লিতে আটক সিজেপি প্রতিষ্ঠাতা, একই দিনে দাদির মৃত্যু

ভারতের রাজধানী দিল্লিতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শনিবার তাঁকে আটকের দিনেই মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পৈতৃক গ্রামে মারা গেছেন তাঁর দাদি সাবিত্রীবাঈ শঙ্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

দিল্লিতে আটক সিজেপি প্রতিষ্ঠাতা, একই দিনে দাদির মৃত্যু
চিত্র: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শনিবার তাঁকে আটকের দিনেই মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পৈতৃক গ্রামে মারা গেছেন তাঁর দাদি সাবিত্রীবাঈ শঙ্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

দাদির মৃত্যুর খবর পেয়ে দিপকের বাবা ভগবান ও মা অনিতা গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। তবে দিপককে মুক্তি দেওয়া হবে কি না, দাদির শেষকৃত্যে অংশ নিতে তাঁকে মহারাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, কিংবা তাঁকে মৃত্যুসংবাদ জানানো হয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পর উড়োজাহাজের ভেতর থেকেই দিপকেকে আটক করে পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে তিনি মুম্বাই থেকে দিল্লি এসেছিলেন।

দিপকের সঙ্গে একই উড়োজাহাজে ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।