রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডি ১১/এ সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করার সময় ধানমন্ডি মডেল থানা-পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল পুলিশকে জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই পরিকল্পনার অংশ হিসেবে রেজাউল গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করেন। পরে ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে সেখানে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানী
ধানমন্ডিতে ককটেল ফাটিয়ে পালানোর সময় যুবক গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এ তথ্য নিশ্চিত করা হয়।