শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল করতে গৃহযুদ্ধের চেষ্টা চলছে: স্পিকার

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল করতে গৃহযুদ্ধের চেষ্টা চলছে: স্পিকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যের পর তিনি সংসদে বক্তব্য দেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি অত্যন্ত গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।”

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, “জনগণের নির্বাচিত প্রতিনিধি রূপে আপনারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।”

অধিবেশনের আলোচনায় অংশ নেওয়া এবং সংসদ পরিচালনায় সহযোগিতা করার জন্য সদস্যদের ধন্যবাদ জানান স্পিকার। এ ছাড়া অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পরে স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদেশ পড়ে শোনান। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি বুধবারের বৈঠক শেষে সংসদের অধিবেশন সমাপ্ত করেন।

গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল।