বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
সকল বিভাগ

মিরপুরে মেট্রোরেলের নিচে পার্ক করা বাসে আগুন

রাজধানীর ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর এলাকায় মেট্রোরেল লাইনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মিরপুরে মেট্রোরেলের নিচে পার্ক করা বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর এলাকায় মেট্রোরেল লাইনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ৯টার দিকে সড়কের পাশে পার্ক করা বসুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “বসুমতি পরিবহনের বাসটি সড়কের পাশে পার্ক করা ছিল। বাসের লোকজনও আশপাশে ছিল না।”

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাত ৯টা ১০ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগে। এ ঘটনায় স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।