ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে কেন্দ্রভিত্তিক ভোট গণনা। এখন পর্যন্ত ৩০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম ৩০টি কেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৩৩ হাজার ৯৯১ ভোট।
অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৩ হাজার ৯৭২ ভোট।
প্রাথমিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য ভোটের ব্যবধান দেখা যাচ্ছে। তবে এখনো বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হয়নি। ফলে চূড়ান্ত ফলাফল জানতে আরও অপেক্ষা করতে হবে।