বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের অঞ্চলভিত্তিক তথ্যও দেওয়া হয়েছে। এতে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৭ জন ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৬ জন।

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড
চিত্র: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। চলতি বছরে এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৮৭২ জন। তখন পর্যন্ত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে সেটিই ছিল চলতি বছরের সর্বোচ্চ সংখ্যা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

সেপ্টেম্বরে ১২৮ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের অঞ্চলভিত্তিক তথ্যও দেওয়া হয়েছে। এতে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৭ জন ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৬ জন।

ঢাকার বাইরে বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন এবং খুলনায় ৩২৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহে ১৩২ জন, রাজশাহীতে ১৭৬ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭৫৫ জন

বুলেটিনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে ১ হাজার ৭৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।