মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদন নয়

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৭ অক্টোবর। ওই সময়ের পর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় গেজেটভুক্তির জন্য নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদন নয়

‎বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৭ অক্টোবর। ওই সময়ের পর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় গেজেটভুক্তির জন্য নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
‎
‎বুধবার (১ অক্টোবর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের পর গেজেটভুক্তির জন্য নতুন করে কোনো আবেদন নেওয়া হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য আবেদন করতে হবে।
‎
‎বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া জানতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এবং প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।