বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ১৪টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বুধবার (২৫ মার্চ) দেওয়া এই পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।