শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

"বিএনপি ক্ষমতায় এলে সকলের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে"

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে সকলের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি দলটি জনগণের ক্ষমতায়নেও কাজ করবে।

"বিএনপি ক্ষমতায় এলে সকলের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে"
ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে সকলের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি দলটি জনগণের ক্ষমতায়নেও কাজ করবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে মাহদী আমিন এ কথা জানান। তিনি বলেন, “আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।”

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। যারা মেধাবী, তাদের জন্য জুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এ বিষয়গুলো রেখেছেন।”

মাহদী আমিন উল্লেখ করেন, বাংলাদেশে পেপাল আনার দাবি বহুদিন ধরে করা হচ্ছে এবং এ বিষয়ে বিএনপি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এছাড়া, তথ্য-প্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনাও রয়েছে।