জাতীয়
জ্বালানি সংটকে দুর্ভোগে পড়া নাগরিকদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সাধারণ নাগরিকদের যে ভোগান্তি তৈরি হয়েছে, তাতে আন্তরিক সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সাধারণ নাগরিকদের যে ভোগান্তি তৈরি হয়েছে, তাতে আন্তরিক সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর এক দাতব্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই অনিচ্ছাকৃত নাগরিক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি দ্রুততম সময়ে এই পরিস্থিতি থেকে উত্তরণের আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান যে, গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষে অবকাঠামোগত সংস্কার কাজ চলমান রয়েছে এবং পরিস্থিতির স্থায়ী সমাধানের উদ্দেশ্যে চীন ও মালয়েশিয়ার সাথে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে। একই সাথে পূর্ববর্তী শাসনের পরিকল্পনাগত ত্রুটি ও সিদ্ধান্তের বিষয় তুলে ধরে তিনি সংকট নিরসনে যেকোনো গঠনমূলক পরামর্শ গ্রহণে সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া অসন্তোষের সমালোচনা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বাস্তবে রূপদানযোগ্য কোনো দিকনির্দেশনা থাকলে তা উপস্থাপন করা উচিত। দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর ধারাবাহিক উন্নতি গণতান্ত্রিক জবাবদিহিতার ওপর নির্ভর করে বলে মনে করেন তিনি। বক্তব্য শেষে তিনি নাগরিক সুবিধার্থে বেশ কিছু নতুন সামাজিক কর্মপরিকল্পনার ঘোষণা দেন, যার মধ্যে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সামগ্রী বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাকেন্দ্রগুলোর ধারণক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।