বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

আফগানিস্তানের একাধিক জায়গায় আবারও পাকিস্থানের বিমান হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির সীমান্তবর্তী বেশ কিছু প্রদেশে আজ শুক্রবার ১৩ মার্চ পুনরায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। আফগান পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই আকস্মিক অভিযানে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইসলামাবাদের পক্ষ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো শহরের আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

আফগানিস্তানের একাধিক জায়গায় আবারও পাকিস্থানের বিমান হামলা
ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির সীমান্তবর্তী বেশ কিছু প্রদেশে পুনরায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। 

আজ শুক্রবার ১৩ মার্চ আফগান পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই আকস্মিক অভিযানে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইসলামাবাদের পক্ষ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো শহরের আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খালিদ জারদান জানান, এই হামলায় চারজন নিহত হওয়া ছাড়াও আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তালেবান প্রশাসনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে তালেবানের এক মুখপাত্র অভিযোগ করেছেন যে, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের বিমানবন্দরেও আক্রমণ পরিচালনা করেছে। এছাড়া বিমানবন্দরের সন্নিকটে অবস্থিত একটি বেসরকারি এয়ারলাইন্সের জ্বালানি ডিপোতেও হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আফগান বেসামরিক নাগরিকদের ওপর হামলার এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির দাবি, তাদের অভিযানে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। তবে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউনামা) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে পাকিস্তানের সামরিক অভিযানে অন্তত ৫৬ জন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ২৪ জনই ছিল শিশু।