দেশজুড়ে বিদ্যুৎ সংকটে সংকট নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি শুরু হবে এবং লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে মন্ত্রী দেশের বিদ্যুৎ খাতের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
তবে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমদানি খাতে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে, যা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ খাতে বর্তমানে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলেও জানান মন্ত্রী।
এদিকে অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান বলেন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
জাতীয়
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী