শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের হকি বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ নারী হকি দল। আগেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা লাল-সবুজের প্রতিনিধিরা এবার সেমিফাইনাল জিতে জায়গা করে নিয়েছে ফাইনালে।

আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের হকি বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ নারী হকি দল। আগেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা লাল-সবুজের প্রতিনিধিরা এবার সেমিফাইনাল জিতে জায়গা করে নিয়েছে ফাইনালে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৩-১ গোলে পরাজিত করে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। তবে চার মিনিট পরই সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয় কোয়ার্টারে উভয় দলই গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের শেষদিকে এসে আবার জ্বলে ওঠেন আইরিন রিয়া। ৫৭তম ও ৫৮তম মিনিটে টানা দুই ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা বাংলাদেশকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয়।

শেষ দুই মিনিটে সিঙ্গাপুরের মেয়েরা চাপ তৈরি করলেও আর গোল আদায় করতে পারেনি। ফলে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন হ্যাটট্রিক করা আইরিন রিয়া।