শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

‘আওয়ামী কার্যক্রম’ আখ্যা দিয়ে ৭ মার্চের ভাষণ বাজানোয় আটক ২

৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ সাউন্ডবক্সে বাজানোকে আওয়ামী কার্যক্রম আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

‘আওয়ামী কার্যক্রম’  আখ্যা দিয়ে ৭ মার্চের ভাষণ বাজানোয় আটক ২

৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ সাউন্ডবক্সে বাজানোকে আওয়ামী কার্যক্রম আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চানখারপুল মোড় থেকে তাদের আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে দুটি সাউন্ডবক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাউন্ডবক্সগুলো জব্দ করে এবং সেগুলোর অপারেটরকেও আটক করে থানায় নিয়ে যায়।

তাদেরকে কেন আটক করা হয়েছে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই তাদের যেকোনো কার্যক্রমও নিষিদ্ধ।’

আটক হওয়া ব্যক্তিদের একজনের নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

চানখারপুল মোড়ের এক দোকানদার বলেন, ‘বিকেল তিনটার দিকে দোকান বসিয়েছি। তখন দেখি দুজন লোক এসে ভাষণ বাজাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের নিয়ে যায়।’