শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

বাকৃবিতে চার দিনে ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রাথমিক ধাপ শেষ হয়েছে। চার দিনে ভর্তি সম্পন্ন করেছেন ৬১৫ জন শিক্ষার্থী, তবে এখনও ৩৯১টি আসন ফাঁকা রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির।

বাকৃবিতে চার দিনে ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১
ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রাথমিক ধাপ শেষ হয়েছে। চার দিনে ভর্তি সম্পন্ন করেছেন ৬১৫ জন শিক্ষার্থী, তবে এখনও ৩৯১টি আসন ফাঁকা রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩৫ জন ছাত্র এবং ২৮০ জন ছাত্রী রয়েছে। মোট ১ হাজার ৬টি আসনের বিপরীতে প্রায় ৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে।

শূন্য আসনগুলোর তালিকা:

  • কৃষি অনুষদে ১৬৮টি

  • ভেটেরিনারি অনুষদে ২০টি

  • পশুপালন অনুষদে ৯টি

  • কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদে ২৬টি

  • মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি

  • এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ৪৪টি

  • ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ২৩টি

  • বায়োইনফরম্যাটিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ১৪টি

  • ফুড সেফটি ম্যানেজমেন্ট ডিগ্রিতে ১১টি

  • ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিতে ৪১টি

শূন্য আসন সম্পর্কে ভর্তি কমিটির সূত্রে জানা যায়, মেধাতালিকায় স্থান পেয়েও যারা নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন করেনি, তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এই ফাঁকা আসনগুলো পূরণ করা হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে বাকৃবিতে এই ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬ হাজার ২১৪ টাকা নির্ধারিত ছিল। তবে যারা আগে ১০ হাজার টাকা জমা দিয়েছিলেন, তাদের আলাদা করে কোনো টাকা দিতে হবে না। অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।