বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

বিএনপির মনোনয়ন তালিকায় প্রভাবশালী নেতাদের স্ত্রী-কন্যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

বিএনপির মনোনয়ন তালিকায় প্রভাবশালী নেতাদের স্ত্রী-কন্যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার স্ত্রী ও কন্যার নামও রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং প্রয়াত স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।

দলীয় নির্দেশনায় বলা হয়েছিল, সংরক্ষিত নারী আসনে প্রার্থী নির্বাচন করা হবে যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে। তবে মনোনয়ন তালিকায় স্বজনদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত ৩৬ জনের তালিকায় আরও রয়েছেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা যায়, এবারের মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল মোট ১ হাজার ২৫টি, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়ে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা, পাশাপাশি প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

এর আগে ১৭ ও ১৮ এপ্রিল মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।