শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বিশ্বকাপ প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরালো ইরান

আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে ইরান জাতীয় দলের প্রস্তুতি ঘাঁটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকো সীমান্তবর্তী শহর তিহুয়ানায় স্থানান্তরের অনুমোদন দিয়েছে ফিফা। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শনিবার এ তথ্য জানান। তবে ফিফা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

মেহদি তাজ জানান, ইস্তাম্বুলে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং শুক্রবার তেহরানে ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর এই অনুমোদন পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও কিছুদিন ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর সঙ্গে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসা সমস্যা। দলের একাধিক সদস্য এখনো যুক্তরাষ্ট্রের ভিসার অপেক্ষায় রয়েছেন। গত বৃহস্পতিবার তারা আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসে আবেদন করতে যান।

বিশ্বকাপ অংশগ্রহণ নিশ্চিত করতে ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে ১০ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে অন্যতম হলো—ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা প্রদান। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে, সাধারণ ইরানি খেলোয়াড়দের স্বাগত জানানো হলেও আইআরজিসি-সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়তে পারেন।

মেহদি তাজ আরও জানান, তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইটে যাওয়া সম্ভব, যা টুসনের তুলনায় অনেক বেশি সুবিধাজনক হবে।

সূচি অনুযায়ী ইরান ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে খেলবে। ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে দলটি। বর্তমানে ইরান দল দক্ষিণ তুরস্কের আনতালিয়ায় বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।