শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি

বিশ্বকাপ ফুটবলের মূল লড়াই শুরু হওয়ার আগেই অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুশীলন সরঞ্জাম বহনকারী গাড়ি থেকে চুরি হয়েছে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী।

শনিবার অনুশীলনের সরঞ্জাম পরিবহনের সময় গাড়ি থেকে এসব মালামাল খোয়া যায়। বর্তমানে ঠিক কী কী জিনিস চুরি হয়েছে, তা নিশ্চিত করতে কাজ করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি যাওয়া সামগ্রীর তালিকায় ফুটবল ও বুট জুতাও রয়েছে। কানসাস সিটির সোপ সকার ভিলেজ ক্যাম্পে সরঞ্জাম নেওয়ার সময় গাড়িগুলোর তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ও তার দল শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, দলের আগেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে প্রস্তুত রাখা হওয়ার কথা ছিল।

এফএ’র সঙ্গে সমন্বয় করে স্থানীয় পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কানসাস পুলিশের এক মুখপাত্র বলেন, "আমরা একটি দলীয় যানবাহন থেকে সরঞ্জাম চুরির ঘটনা তদন্ত করছি। আজ সন্ধ্যায় গাড়িটি কিছু মালামাল ছাড়াই কানসাস সিটিতে এসে পৌঁছেছে। তদন্ত এখনো চলছে।"

এই চুরির ঘটনায় বিশ্বকাপ অভিযানের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে ইংল্যান্ডের। আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে আগামী রোববার খেলোয়াড়দের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন অনুষ্ঠিত হওয়ার কথা।