বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

চাঁদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

চাঁদপুরে এক কন্যাশিশুর জন্ম হয়েছে দুই মাথা নিয়ে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহরের ক্রিসেন্ট হাসপাতালের ২০৭ নম্বর কেবিনে শিশুটি পৃথিবীতে আসে। জন্মগত ত্রুটির কারণে শিশুটির শরীর এক হলেও দুটি মাথা রয়েছে, জানিয়েছেন চিকিৎসকরা।

নবজাতকের মায়ের নাম সুমি আক্তার এবং বাবার নাম মাসুদ গাজী, তারা ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার বাসিন্দা। প্রসব বেদনা শুরু হলে সুমি আক্তারকে প্রথমে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির জন্মের পর শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিশু চিকিৎসক (সার্জন) ডা. মাহবুবুর রহমান বলেন, “এটি একটি যমজ শিশু। এ ধরনের ঘটনা খুবই বিরল। শিশুদের জীবন রক্ষার জন্য দ্রুত তাদের আলাদা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যয়বহুল চিকিৎসা প্রক্রিয়া, তবে বর্তমানে আমাদের মূল লক্ষ্য তাদের নিরাপদ রাখা।”

নবজাতকের বাবা মাসুদ গাজী জানান, “আমার মেয়ের সুস্থ জীবনের জন্য দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আমার সন্তানকে বাঁচানোর জন্য আর্থিক সহায়তা ও দোয়া কামনা করছি।”

এই অদ্ভুত এবং জটিল জন্ম চাঁদপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।