বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ শহরের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে উম্মে হাবিবা রিজু নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ শহরের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে উম্মে হাবিবা রিজু নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত উম্মে হাবিবা রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রিজুর স্বামী মো. রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক। এই দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গন ও সংশ্লিষ্ট বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল গভীর শোক প্রকাশ করে জানান, মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে পুরো বিভাগ স্তম্ভিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।