শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‎চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা নিয়ে ফিল্ম আর্কাইভে বিশেষ কর্মশালা সম্পন্ন

‎বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনার খুঁটিনাটি নিয়ে 'চিন্তা থেকে চিত্রনাট্য' শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা নিয়ে ফিল্ম আর্কাইভে বিশেষ কর্মশালা সম্পন্ন
ছবি : সংগৃহীত

‎বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনার খুঁটিনাটি নিয়ে 'চিন্তা থেকে চিত্রনাট্য' শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০মে (বুধবার) 'লেখালিখি' নামক সংগঠনের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

‎‎উক্ত প্রশিক্ষণ আয়োজনে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট প্রশিক্ষক তানভীর চৌধুরী। চলচ্চিত্র সংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিতে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল।

‎‎আয়োজনটিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উচ্চপদস্থ কর্মকর্তা ম. জাভেদ ইকবালের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখালিখি সংগঠনের প্রধান উদ্যোক্তা ফারজানা জামান রূমপা।

‎‎দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসাহের সাথে যোগ দেন। ‎এই কর্মশালায় হাতে-কলমে শেখানো হয়:

‎‎#কীভাবে একটি ছোট্ট ভাবনা ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ চিত্রনাট্যে

‎#কীভাবে একটি ধারণা সিনেম্যাটিক হয়ে ওঠে

‎#আইডিয়া বনাম কনসেপ্ট থিম, 

‎#প্রিমাইজ ও লগলাইন

‎#চরিত্র, আকাঙ্ক্ষা ও দ্বন্দ্ব

‎#গল্পের কাঠামো ও গুরুত্বপূর্ণ বিট

‎#দৃশ্য নির্মাণ ও দৃশ্যের ভাষা

‎#চিত্রনাট্যের ফরম্যাট ও রাইটিং ল্যাব

‎#পুনর্লিখন, মতামত বিনিময় ও পিচিং

‎‎অর্থাৎ, একটি পূর্ণাঙ্গ চিত্রনাট্য তৈরি করতে হলে কী কী নিয়ম অনুসরণ করতে হয় এবং কীভাবে একটি আদর্শ স্ক্রিন প্লে লেখা যায় সেই কৌশলগুলো ধাপে ধাপে শেখানো হয় এই কর্মশালায়।