বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন চার পুলিশ সদস্য

চট্টগ্রামের আনোয়ারায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনার নেপথ্য কারণ উদঘাটন এবং মাত্র এক দিনের ব্যবধানে প্রধান অভিযুক্তকে আইনের আওতায় আনায় গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলসহ চারজন পুলিশ সদস্যকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন চার পুলিশ সদস্য
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনার নেপথ্য কারণ উদঘাটন এবং মাত্র এক দিনের ব্যবধানে প্রধান অভিযুক্তকে আইনের আওতায় আনায় গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলসহ চারজন পুলিশ সদস্যকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কৃতী পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার হস্তান্তর করেন। এই গৌরবময় মূহুর্তে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে সাহসিকতাপূর্ণ অবদান এবং জনগণের নিরাপত্তায় অনন্য ভূমিকা রাখার জন্য দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ সদস্যদের এই স্বীকৃতি দেওয়া হয়। তারই অংশ হিসেবে চট্টগ্রামের এই ক্লুলেস ঘটনার সফল তদন্ত ও অভিযানের জন্য পুরস্কৃত হয়েছেন জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, উপপরিদর্শক মো. আবু সেলিম রেজা, আনোয়ারা থানার উপপরিদর্শক শিমুল চন্দ্র দাস এবং কনস্টেবল রিমন।

উল্লেখ্য, গত ১৩ জুন শনিবার ওই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত শুরু করে পুলিশ। আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের মাধ্যমে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল অপরাধীকে বন্দি করতে সক্ষম হয় তারা। সেই সাথে উদ্ধার করা হয় অপরাধে ব্যবহৃত ধারালো ছুরি এবং নিহতদের কাছ থেকে ছিনতাই হওয়া মুঠোফোন। কোনো সুনির্দিষ্ট ক্লু না থাকা এই জটিল মামলার দ্রুত জট খোলার সফলতার স্বীকৃতি হিসেবেই তাঁদের এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো।