বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত, হত্যার কারণ জানেন না স্ত্রী

রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজন ও পুলিশ।

যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত, হত্যার কারণ জানেন না স্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজন ও পুলিশ।

মারুফের বাড়ি ধলপুর এলাকায়। তিনি সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

নিহত মারুফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

হাসপাতালে মারুফের স্ত্রী মিম জানান, সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাসার পাশের সিটি পল্লীর মাঠে ছিলেন তাঁর স্বামী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিম বলেন, “আমার স্বামী অনেক ভালো ছেলে। কারো সঙ্গে দ্বন্দ্ব বা ঝামেলায় জড়ায় না। কারা কী কারণে গুলি করে হত্যা করল, বলতে পারছি না।”