বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ডা. কামরুলকে চাঁদাবাজদের হয়রানি, যা বললেন জামায়াত আমির

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিশিষ্ট চিকিৎসকের পাশে দাঁড়িয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডা. কামরুলকে চাঁদাবাজদের হয়রানি, যা বললেন জামায়াত আমির
ছবিঃ সংগৃহীত

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিশিষ্ট চিকিৎসকের পাশে দাঁড়িয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, অধ্যাপক ডা. কামরুল ইসলাম কেবল একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন, বরং তিনি অসহায় ও দরিদ্র মানুষের পরম বন্ধু এবং একজন মানবিক চিকিৎসক হিসেবে সর্বমহলে অত্যন্ত সমাদৃত। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই চিকিৎসকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।

জামায়াত আমির আরও বলেন, ডা. কামরুল ইসলাম অবৈধ চাঁদা দিতে শুরু থেকেই অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এরই জেরে চাঁদাবাজরা একজন জ্যেষ্ঠ ও প্রথিতযশা চিকিৎসকের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন না করে তার সঙ্গে অত্যন্ত গর্হিত ও অপমানজনক আচরণ করেছে। তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের গুণী মানুষকে সামাজিক সেবা থেকে বঞ্চিত করে কারা জনগণের ক্ষতি করছে, তা এখন সবার কাছে পরিষ্কার।

দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা এখন সময়ের দাবি এবং জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তিনি এই দাবির দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চান বলে উল্লেখ করেন। অধ্যাপক ডা. কামরুল ইসলামের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করার পাশাপাশি এই দুষ্ট চক্রকে তাদের কর্মের উপযুক্ত প্রতিফল দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন ডা. শফিকুর রহমান।