মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

গত ২৪ ঘণ্টায় আটশোর বেশি নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে মারা গেছেন পাঁচজন।

গত ২৪ ঘণ্টায় আটশোর বেশি নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে মারা গেছেন পাঁচজন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।

গত এক দিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা। অপর একজন ময়মনসিংহ বিভাগের রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে।