বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ডেমরার কারখানায় ভয়াবহ আগুন: ফায়ার ফাইটারসহ দগ্ধ ২

রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে অবস্থিত পাশাপাশি দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন কারখানার সহকারী অপারেটর সুজন এবং ফায়ার সার্ভিসের কর্মী নাঈম হোসাইন। বৃহস্পতিবার বিকেলে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ডেমরার কারখানায় ভয়াবহ আগুন: ফায়ার ফাইটারসহ দগ্ধ ২
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে অবস্থিত পাশাপাশি দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন কারখানার সহকারী অপারেটর সুজন এবং ফায়ার সার্ভিসের কর্মী নাঈম হোসাইন। বৃহস্পতিবার বিকেলে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম জানান, বেলা ১১টা ৩৮ মিনিটে আমুলিয়ার ওই কারখানাগুলোতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। একটি কারখানায় কালি তৈরি হতো এবং অন্যটিতে প্লাস্টিক প্যাকেজিং সরঞ্জাম প্রস্তুত করা হতো। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধাপে ধাপে মোট আটটি ইউনিট পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান আহতদের শারীরিক অবস্থার বিষয়ে জানান, দগ্ধ সুজনের শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে, ফায়ার ফাইটার নাঈম হোসাইনের ডান পা সামান্য দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।