শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার বঙ্গভবনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সেবায় রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্য কামনা করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস এবং দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি পারস্পরিক জনগণকেন্দ্রিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের গভীর বন্ধনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশনের পোস্টে আরও বলা হয়, দুই দেশের সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন তারা।