শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত

একটি সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঢাকা-১৫ আসনে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজ পরবর্তী সময়ে মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়।

ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত
ছবিঃ সংগৃহীত

একটি সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঢাকা-১৫ আসনে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার জুমার নামাজ পরবর্তী সময়ে মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়। মিছিলটি ওই এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান যেমন—হারম্যান মেইনার স্কুল, টিনশেড কলোনি, ঢাকা মডেল ডিগ্রি কলেজ ও ওপেক্স গার্মেন্টস সংলগ্ন সড়কগুলো প্রদক্ষিণ করে সরকর বাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

নির্বাচনী এই প্রচারণায় সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম এবং বিশিষ্ট নেতা শাহ আলম তুহিনসহ ঢাকা-১৫ আসনের সদস্য সচিব ও সংশ্লিষ্ট থানার আমীরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

গণসংযোগ চলাকালীন জামায়াত নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তারা জনকল্যাণে দলের বিভিন্ন লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, তারা দেশে একটি গুণগত পরিবর্তনের জন্য কাজ করছেন। তিনি আগামী দিনে বাংলাদেশে এমন একটি শাসনব্যবস্থা প্রত্যাশা করেন যা সত্য ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে এবং মানুষের অধিকার নিশ্চিত করবে।

বক্তব্য প্রদানকালে অন্যান্য নেতারাও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার লক্ষে তারা দেশবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।