বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ফের অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে আবারও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ফের অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে আবারও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী ব্রিজ-১ সংলগ্ন এলাকায় মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে জানান, সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং রাস্তা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় বা অন্য কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রসঙ্গগত, এর মাত্র দুদিন আগে গত ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে একই মহাসড়কের কামারখোলা এলাকার সার্ভিস রোড থেকে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্সপ্রেসওয়ের পাশে পরপর ঘটে যাওয়া এই দুটি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।