বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকাসহ ৯ অঞ্চলের নদীবন্দরে হুঁশিয়ারি সতর্ক সংকেত জারি

রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাসহ ৯ অঞ্চলের নদীবন্দরে হুঁশিয়ারি সতর্ক সংকেত জারি
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সতর্কতার সাথে অনুসরণ করতে বলা হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পরিস্থিতির বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।