শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ধানের শীষে ভোট দিতে গিয়ে দুই কিশোরী আটক

শরীয়তপুরের নড়িয়ায় একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই অপ্রাপ্তবয়স্ক কিশোরী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ধানের শীষে ভোট দিতে গিয়ে দুই কিশোরী আটক
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই অপ্রাপ্তবয়স্ক কিশোরী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রিসাইডিং কর্মকর্তা ও প্রশাসন সূত্রে জানা যায়, মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৫২০ জন এবং পুরুষ ভোটার ১ হাজার ৭৬২ জন।

দুপুরের দিকে দুই কিশোরী ভুয়া ভোটার স্লিপ ব্যবহার করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়ায়। বিষয়টি দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর তারা আবার অন্য একটি লাইনে দাঁড়ানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে আটক কিশোরীরা জানায়, তাদের চাচা রুবেল মোল্লা নামে এক ব্যক্তি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে পাঠিয়েছিলেন।

এ বিষয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা স্বরূপ শিকদার বলেন, “তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ালে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বের করে দেয়। পরে আবার তারা কিছুক্ষণ পর লাইনে দাঁড়ালে তাদের আটক করলে তারা জালভোট দিতে এসেছে বলে জানায়। আমরা তাদের আটক করে সহকারী রিটার্নি কর্মকর্তাকে খবর দিয়েছি।”