বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৩ শ্রমিক ‎

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ধলেশ্বরী নদীতে ইটভর্তি একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা নারী ও পুরুষ মিলিয়ে ১৩ জন শ্রমিক দ্রুত সাঁতার কেটে তীরে উঠতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি।

ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৩ শ্রমিক ‎
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ধলেশ্বরী নদীতে ইটভর্তি একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা নারী ও পুরুষ মিলিয়ে ১৩ জন শ্রমিক দ্রুত সাঁতার কেটে তীরে উঠতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটসংলগ্ন এলাকায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কেরাণীগঞ্জের জাজিরা এলাকা থেকে ইট বোঝাই করে ট্রলারটি কুমিল্লার হোমনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি নদীর তীরবর্তী এলাকায় পৌঁছালে ট্রলারটি হঠাৎ পানিতে তলিয়ে যায়। সে সময় ট্রলারে থাকা ১৩ জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নিরাপদে তীরে উঠে আসেন।

‎‎খবর পেয়ে নৌ পুলিশ ও ফতুল্লা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎নৌ পুলিশ জানায়, দুর্ঘটনার পর এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত ইট বহনের কারণেই এটি ডুবে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

‎