মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দুই দফা হামলার চেষ্টা থেকে প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেছেন দেশটির এক সংসদ সদস্য।

দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দুই দফা হামলার চেষ্টা থেকে প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেছেন দেশটির এক সংসদ সদস্য।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইরানের জাহরম এলাকার সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় মোজতবা খামেনি তার বাবার সঙ্গেই উপস্থিত ছিলেন। তবে ওই হত্যাচেষ্টা থেকে তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

মি. কোচি আরও জানান, পরে যে হাসপাতালে নতুন নেতা চিকিৎসাধীন ছিলেন, সেই হাসপাতালেও হামলার চেষ্টা চালানো হয়েছিল। তবে তার দাবি অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা সফল হয়নি।

তবে ওই সংসদ সদস্য হামলার ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হাসপাতালের নাম প্রকাশ করেননি এবং সেটি কোথায় অবস্থিত সে বিষয়েও কোনো বিস্তারিত তথ্য দেননি।



সূত্র: বিবিসি