শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শ্রমিক ও কর্মচারীরা; চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে শ্রমিক ও কর্মকর্তােরা টানা দ্বিতীয় দিনও আট ঘণ্টার কর্মবিরতি পালন করছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে বন্দরের সব টার্মিনাল প্রভাবিত হয়েছে।

কর্মবিরতির কারণে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার ওঠানো-নামানো কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি বন্দর চত্বরে পণ্য বিতরণও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দরের সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধন ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে। রোববার সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসিব আজিজ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের বার্থ অপারেটররা জানিয়েছেন, শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতির কারণে জিসিবি জেটিতে থাকা একটি কনটেইনার জাহাজসহ চারটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, “জিসিবি, সিসিটি এবং এনসিটিসহ সব টার্মিনালেই কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা আজ প্রশাসনিক কার্যক্রমেও আট ঘণ্টার কর্মবিরতি পালন করবেন।”

সিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আওতায় বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং এবং বন্দরসংলগ্ন এলাকা অন্তর্ভুক্ত। রোববার এই এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বন্দর এলাকায় প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যান চলাচল করে। মিছিল ও সমাবেশের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়, যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করে এবং জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর। নিরাপত্তার জন্যও এটি হুমকিস্বরূপ।

তবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম পোর্ট অথরিটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।