শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

দ্বিতীয়ার্ধে এগিয়ে গেলো চেক প্রজাতন্ত্র

ম্যাচের প্রথমার্ধজুড়ে একটানা আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রেখেছিল দক্ষিণ কোরিয়া।

দ্বিতীয়ার্ধে এগিয়ে গেলো চেক প্রজাতন্ত্র
ছবি : সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধজুড়ে একটানা আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রেখেছিল দক্ষিণ কোরিয়া।

বলের নিয়ন্ত্রণ কিংবা আক্রমণ তৈরি—সব বিভাগেই এগিয়ে ছিল এশিয়ার এই প্রতিনিধিরা। তবে মধ্যাহ্নবিরতির পর সম্পূর্ণ ভিন্ন চিত্রনাট্যে গোল হজম করে উল্টো চেক প্রজাতন্ত্রের কাছে পিছিয়ে পড়েছে তারা।

মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে খেলার ৫৯ মিনিটে ডেডলক ভাঙেন চেক প্রজাতন্ত্রের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। তার দারুণ এক গোলের ওপর ভর করেই লিড নেয় ইউরোপের দলটি।

মাঠের ডান প্রান্ত থেকে ভ্লাদিমির কুফাল দূরপাল্লার একটি নিখুঁত লং থ্রো করেন। ডি-বক্সের ভেতরে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দারুণভাবে ওপরে উঠে আসেন অধিনায়ক ক্রেইচি। ক্ষিপ্রতার সাথে নেওয়া তার জোরালো হেডটি কাছের পোস্ট দিয়ে সরাসরি জড়িয়ে যায় জালে।

চেক অধিনায়কের সেই গতির শটের সামনে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের কার্যত কিছুই করার ছিল না। ম্যাচের শুরু থেকে একাধিক সহজ সুযোগ তৈরি করেও তা জালে জড়াতে না পারার হতাশায় পুড়তে হয় কোরিয়ান শিবিরকে, আর সেই সুযোগে গোল আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় চেক প্রজাতন্ত্র।

এর আগে প্রথমার্ধের লড়াইয়ে কোনো দলই গোল করতে সমর্থ হয়নি। আক্রমণভাগের দারুণ নৈপুণ্যে মাঠের নিয়ন্ত্রণ দক্ষিণ কোরিয়ার অনুকূলে থাকলেও গোলশূন্যভাবেই শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধের খেলা।