রবিবার, 20 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ১৫ এপ্রিল।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ১৫ এপ্রিল।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বছরের ১৫ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা চলবে। বিস্তারিত পরে জানানো হবে।’

অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার সুযোগ থাকবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।