শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪: প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধা তালিকায় রাজনৈতিক প্রভাব ও জালিয়াতির মাধ্যমে অসংখ্য ভুয়া সনদ প্রদানের অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪: প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

মুক্তিযোদ্ধা তালিকায় রাজনৈতিক প্রভাব ও জালিয়াতির মাধ্যমে অসংখ্য ভুয়া সনদ প্রদানের অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার দুপুরে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের এই অনিয়মের বিষয়টি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা ও সংগ্রাম, তার ধারা আজও অব্যাহত রয়েছে। ২০২৪ সালের বর্তমান পরিস্থিতির মধ্যেও সেই একই চেতনার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় এই সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী। এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষ করে প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ঘুরে দেখেন। এ সময় তিনি ভবনের রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।