বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী কমবেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী কমবেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে বাঙ্গি বোঝাই করে একটি পিকআপ ভ্যান ভাঙ্গার দিকে যাচ্ছিল। একই সময়ে ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা শাহফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাবলাতলা নামক স্থানে পৌঁছালে দুই যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাস ও পিকআপের এই মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এই হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।