বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ফ্রিল্যান্সারদের জন্য সরকারি স্বীকৃত ডিজিটাল আইডি কার্ড চালু হচ্ছে

ফ্রিল্যান্সারদের জন্য সরকারি স্বীকৃত ডিজিটাল আইডি কার্ড চালু হচ্ছে

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬: দেশের ফ্রিল্যান্সাররা সরকারি অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র বা ফ্রিল্যান্সার আইডি কার্ড পাওয়ার সুযোগ পেতে যাচ্ছে, যা তাদের পেশাগত সুবিধা ও নিরাপত্তা আরও শক্তিশালী করবে। 

সরকারের ডিজিটাল উদ্যোগে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড প্রোগ্রাম, যার লক্ষ্য হলো ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংকিং সুবিধা, ঋণ, ক্রেডিট কার্ড ও প্রশিক্ষণসহ অন্যান্য সুযোগ সহজতর করা। এই কার্যক্রমের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এ নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

 

এ সফল যাচাইকরণের পর আগামী ১৩ জানুয়ারি আইডি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই নতুন আইডি কার্ড ন্যাশনাল ফ্রিল্যান্সার ডাটাবেইজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের তথ্য ও দক্ষতা ধরে রাখা হবে এবং ভবিষ্যতে নীতি নির্ধারণে সহায়তা করবে। 

 

আইডি কার্ডধারীরা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ, এবং অন্যান্য আর্থিক সুযোগ পেতে সক্ষম হবেন। পাশাপাশি এটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ফ্রিল্যান্সারদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করবে। 

 

সরকারি উদ্যোগটি যুব সমাজের কর্মসংস্থান সম্প্রসারণ, ডিজিটাল অর্থনীতির শক্তিশালীকরণ, এবং বিদেশি মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়ে

ছেন।