মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

গাজায় ইসরাইলের নতুন হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার ব্যাপকভাবে সামরিক অভিযান জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে চালানো এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত একজন এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন।

গাজায় ইসরাইলের নতুন হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার ব্যাপকভাবে সামরিক অভিযান জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে চালানো এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত একজন এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরার আঞ্চলিক প্রতিনিধি তারেক আবু আজজুম মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে এ সংক্রান্ত তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে জানানো হয়, গাজা নগরীর নির্দিষ্ট একটি এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের জোরপূর্বক তাড়িয়ে দেয় দখলদার সেনারা। এরপরই সেখানে তীব্র বোমা বর্ষণ করে একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। একই সঙ্গে গৃহহীন ফিলিস্তিনিদের থাকার জন্য তৈরি অসংখ্য অস্থায়ী তাবু এই হামলায় লন্ডভন্ড হয়ে যায়।

আলাদা ঘটনায়, নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর পরিচালিত অন্য একটি হামলায় এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।