মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাহানাজ বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম উমপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী। তাঁদের সংসারে তিন বছর ও তিন মাস বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। শাহানাজের বাবার বাড়ি চাঁদপুর জেলায়।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শাহানাজ বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় ঘাটলা থেকে পা পিছলে পানিতে পড়ে যান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।