শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

গৃহঋণের সুযোগ সম্প্রসারণে আইপিডিসি ফাইন্যান্স ও রে হোয়াইট অংশীদারিত্ব করেছে-

গৃহঋণ সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি সম্ভাব্য আবাসন ক্রেতাদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রে হোয়াইট লিমিটেড।

গৃহঋণের সুযোগ সম্প্রসারণে আইপিডিসি ফাইন্যান্স ও রে হোয়াইট অংশীদারিত্ব করেছে-
ছবি : সংগৃহীত

গৃহঋণ সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি সম্ভাব্য আবাসন ক্রেতাদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রে হোয়াইট লিমিটেড।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে রে হোয়াইট লিমিটেডের আবাসন খাতের অভিজ্ঞতার সাথে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির গৃহঋণ সেবা যুক্ত হবে, যা গ্রাহকদের জন্য নিজস্ব আবাসনের স্বপ্নপূরণকে আরও সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির রিটেইল বিজনেসের ডিস্ট্রিবিউশন প্রধান মোহাম্মদ শহিদুল ইসলাম এবং রে হোয়াইট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার সুজন কে পল চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির পক্ষে রিটেইল বিজনেসের মর্টগেজ প্রধান মেহেদী মাহমুদ খান ও হোম লোন সেলস (মেট্রো) প্রধান মো. ইমরান হোসেনসহ রে হোয়াইট লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার ভিত্তিতে রে হোয়াইট লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত নির্দিষ্ট কিছু সম্পত্তি ক্রয়কারী গ্রাহকরা বিশেষ বুকিং সুবিধা, নির্ধারিত মূল্যে অগ্রাধিকার, আকর্ষণীয় সুদের হারে ঋণ এবং প্রসেসিং ফি ছাড়ের মতো নানা সুবিধা উপভোগ করতে পারবেন।

গ্রাহক সেবা উন্নত করতে এবং আবাসন ক্রয়ের পুরো প্রক্রিয়াকে আরও সহজ করতে দুটি প্রতিষ্ঠান যৌথ বিপণন কার্যক্রমের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও একসাথে কাজ করবে।

আবাসন খাতের সেবার সাথে উপযোগী গৃহঋণ সুবিধার মেলবন্ধন ঘটিয়ে সম্ভাব্য ক্রেতাদের জন্য সম্পত্তি ক্রয়ের অভিজ্ঞতাকে ঝঞ্ঝাটমুক্ত করাই এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য।

আইপিডিসি ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে সাধারণ মানুষ ও পরিবারের আবাসন সংক্রান্ত চাহিদা পূরণ এবং সহজ শর্তে আর্থিক সেবা পৌঁছানোর যে প্রতিশ্রুতি তাদের রয়েছে, এই উদ্যোগ তারই প্রতিফলন।