শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

গত ২৪ ঘণ্টায় আরও ৯ মায়ের কোল খালি

দেশজুড়ে হাম পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে তিনটি মৃত্যু নিশ্চিত হাম হিসেবে এবং বাকি ছয়টি উপসর্গজনিত বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে বলা হয়, একই ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৭ জন। ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। তাদের মধ্যে ৩২ হাজার ৮৭৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।