বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদের দাবি

ভারতে গ্রেপ্তার হওয়া শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ ও ঘটনার নেপথ্যের নির্দেশদাতাদের বিচারের আওতায় আনার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা থেকে শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে বাংলাদেশ সরকারও এ তথ্যের সত্যতা নিশ্চিত করে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাদি হত্যা মামলাটি নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।