বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৯ হাজার ছাড়াল

দেশে হামের সংক্রমণ ও এর প্রভাব এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৫১১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।

একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৫৭২ জনে পৌঁছেছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসাসেবা নেওয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।