সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

'হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে 'সম্পর্কহীন' জাহাজের জন্য খোলা'

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যেসব জাহাজ আগ্রাসী শক্তির সঙ্গে যুক্ত নয়, তাদের জন্য এই নৌপথ উন্মুক্ত রাখা হচ্ছে।

'হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে 'সম্পর্কহীন' জাহাজের জন্য খোলা'
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যেসব জাহাজ আগ্রাসী শক্তির সঙ্গে যুক্ত নয়, তাদের জন্য এই নৌপথ উন্মুক্ত রাখা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে এ তথ্য দেন। টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকা-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর” জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।

সংঘাতের বিস্তার প্রসঙ্গে তিনি আরও বলেন, ইরান “যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র” মেনে নেবে না।

তিনি অতীতের অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, “তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর নয় মাস পর তারা আবার শুরু করল,”।

উল্লেখ্য, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।