বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয়

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির নিকটবর্তী এই হামলায় জাহাজে থাকা দুই ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন বিহারের বাসিন্দা ক্যাপ্টেন আশীষ কুমার এবং রাজস্থানের ক্রু সদস্য দলীপ সিং।

হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয়
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির নিকটবর্তী এই হামলায় জাহাজে থাকা দুই ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন বিহারের বাসিন্দা ক্যাপ্টেন আশীষ কুমার এবং রাজস্থানের ক্রু সদস্য দলীপ সিং।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, পালাউয়ের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামের ওই তেলবাহী ট্যাংকারটি গত ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। ওমানের মুসান্দাম উপদ্বীপ উপকূলের কাছাকাছি পৌঁছালে জাহাজটি হামলার শিকার হয়। এর আগে ওমানের দুকম বন্দর এলাকাতেও ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছিল। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানিয়েছে, মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল উত্তরে এই আক্রমণ চালানো হয়।

আক্রান্ত জাহাজটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক। হামলার পর উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই ভারতীয় নাবিকের নিথর দেহ উদ্ধার করা হয়। সরকারি সূত্র অনুযায়ী, অগ্নিকাণ্ডে তাদের দেহ মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। ক্যাপ্টেন আশীষ কুমারের মরদেহ তার নিজস্ব কেবিন থেকে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার সময় দলীপ সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেনের সঙ্গেই অবস্থান করছিলেন।