ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই এবার নতুন বিতর্ক উসকে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে তিনি নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রাম্প একটি মানচিত্রের ছবি শেয়ার করেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে “স্ট্রেইট অব ট্রাম্প” লেখা দেখা যায়। একই ধরনের ছবি তিনি এর আগেও প্রকাশ করেছিলেন।
এই ঘটনা এমন সময় সামনে এলো, যখন ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত চলতে পারে—এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ব্যাখ্যা বা ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন। জানা গেছে, ছবিটি মূলত ‘আইস্টান্ডউইথট্রাম্প৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির নাম পরিবর্তন করে “Strait of Trump” উল্লেখ করা হয়।
এর আগে এক বক্তৃতায়ও তিনি “ট্রাম্প স্ট্রেইট” শব্দটি ব্যবহার করেছিলেন। সে সময় উপস্থিতদের অনেকে হাসলে ট্রাম্প মন্তব্য করেন, “গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।”