সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল নেবে ইরান-ওমান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ঘিরে নতুন পরিকল্পনার আভাস মিলেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি আদায়ের উদ্যোগ নিতে পারে ইরান ও ওমান।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা সংস্থা এপি এক অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে—ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যয় করতে চায়। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, তা এখনো পরিষ্কার নয়।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা সরাসরি আলোচনায় যুক্ত থাকলেও অভ্যন্তরীণ বিষয় প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখে তথ্যটি জানিয়েছেন।

হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয় দেশেরই আঞ্চলিক অধিকার রয়েছে, ফলে এই উদ্যোগ বাস্তবায়নে তাদের যৌথ অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, যুদ্ধবিরতির ঘোষণার পরপরই আন্তর্জাতিক অর্থবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতোমধ্যে তেলের দাম কমতে শুরু করেছে এবং শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, “বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।”